কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

পাচারকালে উদ্ধার নারী ও শিশু। ছবি : কালবেলা
পাচারকালে উদ্ধার নারী ও শিশু। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানব পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পরিচালিত যৌথ অভিযানে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে একদল নারী-শিশু ও পুরুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

এর ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হন।

উদ্ধার ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মানবপাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১০

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১১

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১২

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৩

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৫

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৭

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৮

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৯

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

২০
X