সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার রনি মিত্র। ছবি : কালবেলা
গ্রেপ্তার রনি মিত্র। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৯ নভেম্বর) ভোররাতে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রাম থেকে রনি মিত্র নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি মিত্র ওই গ্রামের রাম মিত্রের ছেলে। তিনি বেলকুচি উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিত্রকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে বিএনপির মিছিলে হামলা ও গুলি চালিয়ে তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ২০২৫ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের হয়। গ্রেপ্তার রনি মিত্র ওই মামলার এজাহারনামীয় আসামি।

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X