ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের চার নেতা গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হচ্ছে উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান (৫৬), উপজেলা ছাত্রলীগের নেতা আবিদ হাসান (৩২), রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মজনু (৪০), ধলাপাড়া ইউনিয়নের ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন (৫২)।

তাদের ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। পরে মধুপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, রোববার ঘাটাইলে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করা হয়েছে। পার্শ্ববর্তী থানা মধুপুরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X