মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নতুন জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক

আটককৃত তিন জঙ্গি। ছবি : সংগৃহীত
আটককৃত তিন জঙ্গি। ছবি : সংগৃহীত

নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূইয়্যাহর’ ৩ সদস্যকে আটকে করেছে পুলিশ। এ ঘটনায় রামপাল থানায় সন্ত্রাসবাদবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই আ. রহিম চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইন ২০১৩ এ মামলাটি দায়ের করেন।

আটককৃত আসামিরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার আজরা দিয়াপাড়া গ্রামের আ. রশিদ মোল্লার পুত্র শীর্ষ জঙ্গিপ্রধান মো. জুয়েল মোল্লা (২৯), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়ার (স্কুল পাড়া) মৃত আশরাফুল ইসলামের পুত্র শীর্ষ দ্বিতীয় প্রধান মো. রুহুল হোসেন রাহুল (২১) ও একই থানার নলডাঙ্গা গ্রামের মকছেদ আলীর পুত্র মো. গাজীউল ইসলাম (৪০)।

রামপাল থানা ও ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মো. ছানোয়ার হোসেন (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) এর পাঠানো প্রেস রিলিজ এ জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “তাওহীদুল উলূইয়্যাহ” (আল জিহাদী) নামের একটি উগ্রবাদী সংগঠন করে তারা সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রাচার-প্রচারণা ও নানামুখী উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন ওই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য সদস্যরা আইটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন, বোমা তৈরির কৌশল শিক্ষা এবং সংগঠন পরিচালনার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিল।

অ্যান্টি টেররিজমের ইউনিটের একাধিক টিমের সদস্যরা বিভক্ত হয়ে রামপালের ফয়লাহাট থেকে জঙ্গিপ্রধান জুয়েল মোল্লাকে ১৩ সেপ্টেম্বর রাতে আটক করেন। তার কাছ থেকে সংগঠনের নতুন ৮টি পতাকা জব্দ করে অ্যান্টি টেররিজমের সদস্যারা। তার দেওয়া তথ্যমতে জয়পুরহাটের আক্কেলপুর থানার সরদারপাড়া থেকে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় শীর্ষ জঙ্গি মো. রুহুল হোসেনকে আটক করে। তার দেওয়া তথ্যমতে ঢাকার ভাসানটেক এলাকা থেকে জঙ্গি মো. গাজীউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এরা সদস্য সংগ্রহের জন্যে সামাজিক যোগাযোগেরমাধ্যমে “সাহেবের কিরান বারাহ” (দারুল জান্নাত) নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মতো করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। ইতিমধ্যে অসংখ্য যুবক এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে। অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যারা তাদের নামের তালিকা করে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূইয়্যাহ (আল জিহাদী) এর ৩ জন সদস্যকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। শীর্ষ জঙ্গি জুয়েলকে ফয়লাহাট থেকে প্রথম আটক করায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X