কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফার্মেসির আড়ালে জঙ্গিদের অর্থায়ন করতেন তিনি

গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য রমিজুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য রমিজুল ইসলাম। ছবি : কালবেলা

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রমিজুল ইসলাম। তিনি ফার্মেসির আড়ালের সংগঠন পরিচালনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ ও অর্থায়ন করতেন।

শুক্রবার ভোরে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ৪টি নিষিদ্ধ বই ও ৪টি জঙ্গিবিষয়ক লিফলেট।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, রমিজুল আনসার আল ইসলামের অন্যতম সদস্য। তিনি সংগঠনের ঢাকা ও ময়মনসিংহ জেলার অন্যতম প্রধান সেকশন চিফ। এর আগে গ্রেপ্তার আশিকুর রহমানের অন্যতম সহযোগী। তিনি সংগঠনের বিভিন্ন মাধ্যম থেকে সংগঠন পরিচালনার জন্য তার ফার্মেসি ব্যবসার আড়ালে বিভিন্ন পন্থায় অর্থ লেনদেন করতেন।

সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে গোপন বৈঠক, পার্শ্ববর্তী দেশের সমমনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সদস্যদের হিযরতে যেতে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X