ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব : আবদুল আউয়াল মিন্টু

ফেনীর দাগনভূঞায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু । ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু । ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দাগনভূঞা থেকে চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশি দূর করার জন্য যা যা করার সব করা হবে। যারা দাগনভূঞা বাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তাদের লিস্ট ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে।’

তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ এমন এক সময় আসবে এসব চাঁদাবাজদের আর খুঁজে পাওয়া যাবে না। নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব। আমরা একটি সুখি সমৃদ্ধ ফেনী গড়তে চাই।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সি বাজারে পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘আমাকে ফেনী-০৩ আসন থেকে মনোনয়ন প্রদান করায় আমি প্রাণের অন্তস্তল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমি আপনাদের সহযোগিতা পেলে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা গড়তে পারব। আপনাদের জীবনমান উন্নয়নের জন্য সব সময় আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যান্ত খারাপ। আমরা চাই যথাসময়ে নির্বাচন। যদি ঠিক সময়ে নির্বাচন না হয়, কারও পক্ষে গড়িমসি করা হয় তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাহানা আক্তার শানু, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, সদস্য সচিব মনছুর ভুঞাসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X