হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ঝরল কোরআনে হাফেজের প্রাণ

নিহত হাফেজ মো. কাঞ্চন। ছবি : কালবেলা
নিহত হাফেজ মো. কাঞ্চন। ছবি : কালবেলা

হাটহাজারীতে কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাঞ্চন (২১) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী ফরহাদাবাদ মুসাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ মো. কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকার মো. জালালের ছেলে।

নিহতের মামা আনোয়ার জানান, ঘটনার দিন সকালে হাফেজ কাঞ্চন একটি কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিতে বাইকযোগে হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের নয়াহাটে যাচ্ছিল। এতে ঘটনাস্থল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে কাঞ্চনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা কাঞ্চনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১০

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১১

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১২

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১৩

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৪

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৫

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৬

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৭

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৮

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৯

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

২০
X