কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে কর্মরত এক ভারতীয় নাবিক চিকিৎসাজনিত জটিলতায় মারা গেছেন। মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমটি সেলেস্টিয়াল নামের জাহাজে কর্মরত ওই ভারতীয় নাগরিক অসুস্থতাজনিত কারণে মারা যান। তার মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতের ফরোয়ার্ড সিমেনস ইউনিয়নের তথ্য অনুযায়ী, নিহত নাবিকের নাম নিশান্থ উর্থানাথন (৩৫)। তিনি গত ১১ জুন মারা যান। তবে মৃত্যুর পর দুই দিনেরও বেশি সময় তার মরদেহ জাহাজেই রাখা হয়েছিল বলে অভিযোগ করেছে সংগঠনটি।

ইউনিয়নের দাবি, জাহাজে মরদেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমায়ন ব্যবস্থা না থাকায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মরদেহের পচন রোধে সহকর্মীরা ঠান্ডা পানির বোতল ব্যবহার করতে বাধ্য হন, যা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

ভারতীয় নৌপরিবহন খাতের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন জাহাজে বর্তমানে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৮ হাজারেরও বেশি নাবিক মধ্যপ্রাচ্য অঞ্চলে কাজ করছেন।

এদিকে, এই মৃত্যুর ঘটনা ঘটল ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই। ওই ঘটনার পর ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভারত সরকার বেসামরিক জাহাজে প্রাণঘাতী শক্তি ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক উদ্বেগও জানিয়েছে।

এ ছাড়া ভারতের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১০

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১১

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১২

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৪

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৫

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৭

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৮

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৯

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

২০
X