মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির নেতা তামিমের বাবা নিখোঁজ

নিখোঁজ কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিখোঁজ কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। এ ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিখোঁজ কামরুল ইসলাম পেশায় ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। এ ঘটনায় তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এনসিপি নেতা তামিম ইসলাম বলেন, গত ৮ ডিসেম্বর বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমরা চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

অপহরণের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনো তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X