বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ লাইনস লাগোয়া পার্কিংয়ে বাসে আগুন

কক্সবাজারে আগুন লাগা বাস। ছবি : কালবেলা
কক্সবাজারে আগুন লাগা বাস। ছবি : কালবেলা

কক্সবাজারের পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দোয়েল এক্সপ্রেস নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ার সার্ভিস বলছে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় এবং পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেক বলছেন সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা হতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলেছি, হেলপার ভেতরে ছিল সাউন্ডবক্সে গান শুনছিল। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। কেউ হতাহত হয়নি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X