সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী আটক

আটককৃত ছাত্রলীগ কর্মী শেখ ইমন। ছবি : কালবেলা
আটককৃত ছাত্রলীগ কর্মী শেখ ইমন। ছবি : কালবেলা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফেরার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত ছাত্রলীগ কর্মী শেখ ইমন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু আগে জাতীয় স্মৃতিসৌধে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৬-১৭ জন নেতাকর্মী। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর এবং সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় শেখ শিমনকে আটক করা হলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আটককৃতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, ‘আটক ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X