সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

টাকা দিয়ে নারীদের এনে জাপার বিজয় র‍্যালি, ভিডিও ভাইরাল 

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে জাতীয় পার্টির (জাপা) র‌্যালি। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে জাতীয় পার্টির (জাপা) র‌্যালি। ছবি : কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে লোকসংখ্যা বেশি দেখাতে টাকার বিনিময়ে ভাড়াটে নারী এনে বিজয় র‍্যালি করেছে জাতীয় পার্টি (জাপা)। পরে জাপা কার্যালয়ে র‍্যালিতে অংশ নেওয়াদের সঙ্গে টাকা নিয়ে বিতর্কে জড়িয়েছেন এক নেতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন করতে উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের মতো উপজেলা জাতীয় পার্টিও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আয়োজন করে বিজয় র‍্যালির। বেলা পৌনে ১২টার দিকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। পরে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২টার দিকে র‍্যালিতে অংশগ্রহণকারীদের সঙ্গে এক জাপা নেতার টাকা ভাগাভাগি নিয়ে বিতর্কের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, আরও এক হাজার টাকার দাবি করছেন কেউ। তার উত্তরে ওই নেতা বলছেন, আমি বলছিলাম, মহিলা ৬০ জন দিবেন ৬ হাজার টাকা দেব। কিন্তু ৬০ জন পাচ্ছি না, আমরা ৫ হাজার দিতে চাইলাম তাদের। এতে হইচই করতে দেখা যায়, র‍্যালিতে অংশ নেওয়া নারীদের। আর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

এ বিষয়ে জানতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X