বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এক আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন 

আব্দুর রউফ তালুকদার। ছবি : সংগৃহীত
আব্দুর রউফ তালুকদার। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী পরিবর্তন করে নতুন একজনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে দলটির নতুন কার্যালয়ে উদ্বোধনকালে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতারা প্রার্থী পরিবর্তনের ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান।

জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপির কমিটিতে পদ-পদবি না পাওয়ায় গত ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদকে পরিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন প্রার্থী আব্দুর রউফ তালুকদার বলেন, মাওলানা আব্দুল মজিদ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে হাতপাখার পক্ষে আব্দুল মজিদ গণসংযোগ অব্যাহত রাখবেন।

প্রার্থী পরিবর্তন ঘোষণা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও জামালপুর জেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X