ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। ছবি : কালবেলা
ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন, হাদিকে মেরে বাংলাদেশেকে আরও হাজার বছর পিছিয়ে দিল। ওসমান হাদি যদি আর ৫টা বছর বেঁচে থাকত এ দেশকে এমন একটা জায়গায় নিয়ে যেত যেখানে আপামর জনতার বাংলাদেশ হতো।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মাসুমা হাদি বলেন, আমার ভাইকে যদি জীবিত রাখতে চান তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে। ওসমানকে কি ভারত হত্যা করেছে? শুধু আওয়ামী লীগ হত্যা করেছে। এর পিছনে অনেক এজেন্ট কাজ করেছে। দেশীয় রাজনীতিবিদরা কাজ করেছে। ওসমান হাদির মাথায় গুলির মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করছে। ওসমান হাদি যদি বেঁচে থাকত চাঁদাবাজ, সন্ত্রাসীরা বুঝে গেছে ক্ষমতার দোহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না। টাকা দিয়ে কাউকে কেনা যাবে না।

তিনি আরও বলেন, এই সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। কেন হলো না? অন্তর্বর্তীকালীন সরকার কেন চুপ্পুর হাতে ক্ষমতা দিল। চুপ্পু স্বৈরশাসক হাসিনার লোক। যখনই তার কাছে শপথ পাঠ করলেন তখনই আন্দোলন ব্যাহত হলো। আমরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

মাসুমা হাদি বলেন, বাংলাদেশে বিপ্লবী সরকার হতে হবে। এই বিপ্লবী সরকার ওসমান হত্যার বিচার না করে তাহলে আর কোনো ওসমান জন্ম নেবে না। কোনো পরিবার আর কোনো ওসমানকে দেশে রাখবে না। ওসমান শুধু বাংলাদেশের না সারা বিশ্বের। সামনে নির্বাচনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে টাকা দিয়ে মিছিল করানো এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ করা হয় তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। টাকার খেলা যাতে না থাকে। নির্বাচনে কোনো মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। যারা বাংলাদেশপন্থি রাজনীতি করবে তাকেই ভোট দিবেন।

তিনি আরও বলেন, ভারতের যত রাজাকার আছে তারা মিলে বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তারেক রহমান কেন দেশে আসতে পারল না। ভারতের কিছু মুখোশধারীর জন্য।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে হত্যার উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X