সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শারমিন সুলতানা নামের এক শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামি আতাউরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আহত শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মন্ডলের মেয়ে ও জুনিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। গত ২ বছর আগে শারমিন বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর বাবার বাড়ির থেকে শারমিন চাকরি করেন।

সাবেক স্বামী আতাউর রহমান প্রায়ই সেখানে গিয়ে শারমিনকে হুমকি ও মিথ্যা অপবাদ দিয়ে আসেন। এরই একপর্যায়ে সোমবার দুপুরের দিকে আতাউর রহমান ফের মাদ্রাসায় গিয়ে শারমিনকে খারাপ ভাষায় গালাগাল করাসহ মারধরের চেষ্টা করলে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এরপর সোমবার বিকেলে দিকে আতাউর রহমান আবারও ক্ষিপ্ত হয়ে নলডাঙ্গার শামিম মিয়ার দোকানের সামনে শারমিনের ছেলে শাকিবুল হাসান সিহাবকে (১১) আটক করে মারধর করেন। সংবাদ পেয়ে শারিমন এগিয়ে গেলে তাকেও মারপিট করার পর ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ডান কানের নিচে গাল কেটে দেয় আতাউর রহমান।

ভুক্তভোগী শারমিন সুলতান বলেন, আতাউর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরও আমাকে প্রায়ই হত্যার হুমকি দিয়ে আসছে। এতে দুই সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, বাদী শারমিনের মামলার পরিপ্রেক্ষিতে আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X