সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকালে পৌরসভার বলারদিয়ার মাঠপাড় এলাকায় দগ্ধ হন তিনি। মরিয়ম বেওয়া (১০০) উপজেলার বলারদিয়ার পূর্ব দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী মন্ডলের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাড়কাঁপানো শীত নিবারণে বাড়ির উঠানে চুলার পাশে আগুন পোহাতে বসেন মরিয়ম বেওয়া। আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। বার্ধক্যজনিত কারণে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি এবং চিৎকার করতে পারেননি। পরে পরিবারের সদস্যরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে স্বজনরা তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে রওনা দেন। ঢাকা পৌঁছানোর আগেই মারা যান তিনি।

নিহতের নাতি সেলিম মিয়া বলেন, দাদি বয়সের ভারে চলাফেরা করতে পারতেন না। আগুনের পাশে বসেছিলেন একটু গরম নিতে, কিন্তু সেই আগুনই তার প্রাণ কেড়ে নিল।

সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X