সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে শহরের নিউমার্কেট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। দেশের সব শ্রেণি-পেশার মানুষ তাকে ভালোবাসতেন। তার জানাজায় বিপুল মানুষের উপস্থিতিই তার প্রমাণ। তিনি সবার কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আলী শাহীন, পৌর যুবদলের সদস্যসচিব মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচআর মুকুল।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পৌর ও সদর উপজেলা যুবদলের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৩

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৪

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৫

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৬

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৭

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৮

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৯

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

২০
X