ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

রাশেদ খান। ছবি : সংগৃহীত
রাশেদ খান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদানকারী নেতা রাশেদ খান বলেছেন, বিগত গণঅভ্যুত্থান সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছেন তারেক রহমান। সেই অভ্যুত্থানে তার সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকেছি। এ কারণেই তিনি আমাকে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।

দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই আসনে বিএনপি থেকে যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তারা দলের প্রতি অনুগত। আমি বিশ্বাস করি, তারা তারেক রহমানের নির্দেশ মেনে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আমাকে পূর্ণ সহযোগিতা করবেন।

নির্বাচনী এলাকায় যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, আমি আশা রাখব, আমার আসনে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তারা দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারেক রহমানের নির্দেশ মেনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।

বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঝিনাইদহ-৪ আসনে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X