নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন— নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান ও পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য মো. রফিক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

সাময়িক বহিষ্কার আদেশে বলা হয়— উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণে লিপ্ত রয়েছেন। বিষয়টি নওগাঁ জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় পদমর্যাদা হতে দল থেকে তাদের দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এ ছাড়া বহিষ্কৃত দুজনকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সব নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের দুজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান কালবেলাকে বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দীর্ঘদিনের আনুগত্য, ত্যাগ ও সংগ্রামকে উপেক্ষা করে দলের ভেতরে লুকিয়ে থাকা গুপ্ত চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আর এ প্রতিবাদ করাকেই যদি অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নৈতিক আদর্শ, রাজনৈতিক অবস্থান ও জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে প্রতিবাদ করায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করি, তা দলীয় নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। আদর্শের প্রশ্নে আপোষহীন কণ্ঠ কখনো দমন করা যায় না— এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X