বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

হরিণ শিকারিকে গ্রেপ্তার করেন বনরক্ষীরা। ছবি : কালবেলা
হরিণ শিকারিকে গ্রেপ্তার করেন বনরক্ষীরা। ছবি : কালবেলা

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডিমেরচর এলাকায় ফাঁদে আটক একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। এ সময় এক শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও দুই হরিণ শিকারি সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে যায়।

আটক শিকারির নাম আ. হাকিম (৪০)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের বাসিন্দা।

বন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার দুপুরে ডিমেরচর বনাঞ্চলে হেঁটে টহল দেওয়ার সময় বনের বিস্তীর্ণ এলাকায় হরিণ শিকারের মালা ও ছিটকা ফাঁদ পাতা অবস্থায় দেখতে পান। এ সময় একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে থাকতে দেখা যায়।

পরবর্তীতে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে আ. হাকিম নামের এক শিকারিকে হাতেনাতে আটক করেন। তবে তার সঙ্গে থাকা আরও দুই শিকারি বনাঞ্চলের গভীরে পালিয়ে যেতে সক্ষম হয়।

বনরক্ষীরা আটক শিকারির কাছ থেকে বিপুল মালা ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাস্টিকের বস্তা জব্দ করেন। উদ্ধার করা হরিণটিকে সুস্থ অবস্থায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা করে বাগেরহাট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান বন বিভাগের কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X