সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. শহিদুলের মতবিনিময়

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. মো. শহিদুল আলমের মতবিনিময়। ছবি : কালবেলা
প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. মো. শহিদুল আলমের মতবিনিময়। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করার পর ঢাকাস্থ কালিগঞ্জ ও আশাশুনিবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শহিদুল আলম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালিগঞ্জ ও আশাশুনিতে উন্নয়ন বঞ্চনার সমস্যা গভীর। তিনি নিজেকে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। চিকিৎসাসেবার পাশাপাশি মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা তার রাজনীতির মূল দর্শন।

ডা. শহিদুল আলমের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিনি কার্যকর স্বাস্থ্যসেবা, নিরাপদ সুপেয় পানি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, জলাবদ্ধতা ও পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন নিশ্চিত করবেন। এ ছাড়া, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং স্থানীয় মানুষের ন্যায্য দাবি জাতীয় সংসদে তুলে ধরা হবে।

ডা. শহিদুল আলম বলেন, উন্নয়ন তখনই টেকসই হয়, যখন মানুষ নিরাপদ থাকে, সম্মান পায় এবং একে অপরের পাশে দাঁড়ায়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক সচিব ও নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির সভাপতি আবু মাসুদ, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সংগঠনিক সম্পাদক এস এম মাজারুল আনোয়ার, আশাশুনি সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সমিতি ঢাকার সহসভাপতি ইকবাল মাসুদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, আশাশুনি উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মো. জুলাফিকার আলী জুলি, শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X