সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থী হিসেবে তাকে বাতিল করার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, নাটোর-৩ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যিনি অতীতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন।

এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা স্পষ্টভাবে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

অন্যদিকে একইদিন পৃথক আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।

তিনি বলেন, তাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X