নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ১৫ নেতাকর্মী

বিএনপিতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী। ছবি : কালবেলা
বিএনপিতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী। ছবি : কালবেলা

নেত্রকোনায় আওয়ামী লীগের ১৫ সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের নিরঞ্জন সরকারের নেতৃত্বে এসব নেতাকর্মী দলটিতে যোগ দেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।

বিএনপিতে সদ্য যোগদানকারীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রগতি আরও বেগবান হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমানের আহ্বানে যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। একাত্তরের চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X