যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

যশোরে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুটিতে বিদ্রোহী

যশোরে মনোনয়ন প্রত্যাহার করা তিনজন প্রার্থী। ছবি : কালবেলা
যশোরে মনোনয়ন প্রত্যাহার করা তিনজন প্রার্থী। ছবি : কালবেলা

যশোরের তিনটি সংসদীয় আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অপরদিকে দুটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মনোনয়ন প্রত্যাহার করেছেন যশোর-১ আসন থেকে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। যশোর-৩ আসন থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ ও যশোর-৪ আসন থেকে কেন্দ্রীয় কৃষক দলের নেতা টিএস আয়ুবের ছেলে ফারহান সাজিদ।

নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং তা বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

যশোরের ৩টি সংসদীয় আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করলেও দুটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। যশোর-২ আসনে জহুরুল ইসলাম। তিনি চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এ ছাড়া যশোর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন। তিনি মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X