কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

পথসভায় বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
পথসভায় বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি আপনাদের একটি ছোট অনুরোধ করছি। ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটিও হাঁস শিয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম চুরি না হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে ‘রাম’-এর যে অধিকার আছে, ‘রহিম’-এরও সেই অধিকার আছে। শিউলির যে অধিকার, সীতারও সেই অধিকার। আমরা কারও মতামতে বাধা দেওয়ায় বিশ্বাসী নই।

তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের মেয়ে। আপনারা যেহেতু আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনাদের নির্বাচন। আপনারা আমার জন্য হাঁস মার্কায় ভোট চাইবেন। বলবেন, আমাদের ঘরের মেয়েকে আপনারা হাঁস মার্কায় ভোট দিন। এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রতীক।

রুমিন ফারহানা বলেন, আমাদের সার কারখানা, গ্যাস ও বড় বড় মিল-কারখানা রয়েছে। তাহলে কেন এলাকার উন্নয়ন হয় না? কারণ, আমরা যোগ্য প্রার্থী সংসদে পাঠাতে পারি না। এবারের নির্বাচন মার্কার না, প্রার্থীর এবং ব্যক্তির নির্বাচন। ব্যক্তি যদি সঠিক না হয়, রাজনীতি সঠিক হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X