গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

৪ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজীপুর–১ আসনের চার সংসদ সদস্য পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন গণফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত ‘মাছ’ প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম।

রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই সভা-সমাবেশ, ভোট প্রার্থনা এবং পোস্টারিংসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান, ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ্‌ আলম বকশী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইমারাত হোসেইন খান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান নির্বাচনী প্রচারণা শুরুর আগেই গত ২০ জানুয়ারি গাজীপুর–১ আসনের চান্দনা চৌরাস্তার একটি কনভেনশন হলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

অভিযোগকারীর দাবি, ওই অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এবং সেখানে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়, যা আচরণবিধির পরিপন্থী।

এছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্ত চার প্রার্থী আসনের বিভিন্ন এলাকায় দেয়াল ও গণপরিবহনে বিপুলসংখ্যক রঙিন পোস্টার সাঁটিয়ে প্রচারণা চালিয়েছেন। অথচ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালায় এ ধরনের পোস্টারিং নিষিদ্ধ। বর্তমানে আসনের বিভিন্ন এলাকায় এসব পোস্টার এখনো দৃশ্যমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের সমর্থনে ছবি ও ভিডিও প্রমাণ সংযুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অনলাইন লিংকও আবেদনপত্রে যুক্ত রয়েছে।

এ বিষয়ে আবেদনকারী আতিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু গাজীপুর–১ আসনে কয়েকজন প্রার্থী প্রকাশ্যেই এসব বিধি লঙ্ঘন করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী এসব লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি এখনো জানি না। অভিযোগের কপি আমার হাতে আসেনি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X