নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি : কালবেলা
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে আসন্ন ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-২ (পলাশ) আসনের মেহেরপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘ছাত্র-জনতার ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। এই প্রেক্ষাপটে ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেক নারী। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কেবল পুরুষদের দিয়ে উন্নয়ন হবে আমি তা বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘মা-বোনদের প্রতি আমার অনুরোধ, ভোটের দিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে সবার আগে ভোটকেন্দ্রে যাবেন। নাস্তার চিন্তা পরে করবেন। আগে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, তারপর পরিবারের অন্য কাজ করবেন। বিএনপি সরকার গঠন করলে নারী অর্থনীতিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।’

নির্বাচনী সভায় ড. মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই কন্যা মাহরীন খান ও নাউশিন খান, ভগীরাথপুর এম এম কে ডাইং অ্যান্ড প্রিন্টিং ফিনিশিং মিলসের চেয়ারম্যান আলহাজ মো. লাল মিয়া মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আলহাজ আব্দুল মোমেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন (ভিপি মনির) এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ আব্দুল কাইয়ুম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X