শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ

হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ। ছবি : কালবেলা
হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ। ছবি : কালবেলা

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়েছে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মুরাদনগর সদরে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ সমর্থন ঘোষণা করা হয়।

কায়কোবাদ বলেন, আমি কোনো ধর্ম ও বর্ণে বিভেদে বিশ্বাসী নই। মুরাদনগরের সকল মানুষই আমার কাছে সমান ও নিরাপদ। বিশেষ করে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলাম ধর্মেও সংখ্যালঘুদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। আমরা মুরাদনগরে কোনো ধর্মীয় বিভেদ চাই না, সকল ধর্মের মানুষ মিলেমিশে সুন্দরভাবে বসবাস করুক এটাই আমাদের লক্ষ্য।

পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ কায়কোবাদের সময়ে সবসময় নিরাপদ ছিল। তিনি আমাদের সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা তাকে আমাদের অভিভাবক হিসেবে সমর্থন জানাচ্ছি।

তিনি আরও বলেন, মুরাদনগর হিন্দু সম্প্রদায় ১২ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কায়কোবাদকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছে।

পাহাড়পুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্মল দেবনাথের সভাপতিত্বে এবং মানিক সাহা ও বিজন দাসের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা দয়ানন্দ ঠাকুর, পিংকু পোদ্দার, নিরঞ্জন দেব, রতন দাস, অঞ্জন রায়, জহর নিবাস ঘোষসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X