কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপির ভেতরে চাঁদাবাজ ও মামলাবাজদের প্রভাব বিস্তারের কারণে দলের ত্যাগী নেতাকর্মীরা আজ হতাশ ও কোণঠাসা হয়ে পড়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় ‘শিশু পার্কে’ আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী কর্মী আজ নিজেদের দলেই জায়গা হারিয়েছেন। বিএনপির বহু ভাই আমাদের কাছে এসে গোপনে কান্নাকাটি করেন।

তিনি বলেন, তারা বলেন- ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটাকে ধরে রেখেছি, গ্রামে-গঞ্জে আগলে রেখেছি। কিন্তু এখন চাঁদাবাজরা এসে দলটা দখল করে নিয়েছে। ৫ আগস্টের পর মামলাবাজরাও সেই দখলে যুক্ত হয়েছে।

বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন নিপীড়ন সহ্য করেও মাঠে থেকে দলকে বাঁচিয়ে রেখেছিলেন, তারা একসময় দলের ভেতরে ন্যায়ের প্রত্যাশা করতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেছে, যাদের গত ১৭ বছরে কোথাও খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো আবির্ভূত হয়ে দল দখলে নিয়েছে।

ত্যাগী নেতাকর্মীদের দুরবস্থার কথা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকে এসে বলেন-কার জন্য এত পরিশ্রম করলাম, কিসের জন্য এত ত্যাগ স্বীকার করলাম? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে। অথচ আমরা কেউ চাঁদাবাজি করি না।

উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তোমাদের অনেকেই ভোটার নও, আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়দের বলবে- পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটা ভোট দিতে। এটা বলতে পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলে গণ্য হবে।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X