চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টা বন্ধ চট্টগ্রাম বন্দর, বিশেষ শর্তে চলবে খাদ্যপণ্য খালাস

চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে টানা ৪৮ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত নির্বাহী আদেশে এ ছুটি কার্যকর থাকবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সময় বন্দরের নিয়মিত অপারেশনাল কার্যক্রম স্থগিত থাকবে। তবে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পণ্য সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থায় কাজ চালানোর সুযোগ রাখা হয়েছে।

বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের পূর্বানুমোদন এবং বিধি অনুযায়ী অতিরিক্ত মাশুল (চার্জ) পরিশোধ সাপেক্ষে জাহাজ ও লাইটারে খাদ্য, ত্রাণ ও অন্যান্য জরুরি পণ্য খালাস কার্যক্রম চালানো যাবে। এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিচালক (ট্রাফিক) বা তার অধীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আগাম অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটির সময়েও ট্রাফিক বিভাগের আওতাধীন পানগাঁও আইসিটি ও ঢাকাস্থ আইসিডিসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে প্রয়োজন অনুযায়ী জনবল বুকিং ও সমন্বয় রাখার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বন্দরের অভ্যন্তরে কার্যক্রম সচল রাখতে জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ অনুমোদিত অন্যান্য ব্যাংকের বুথ, কাস্টমস হাউজে সোনালী ব্যাংক এবং শুল্ক বিভাগের সংশ্লিষ্ট শাখা ও সব প্রাইভেট ডিপোকে প্রয়োজনীয় জনবল রেখে সীমিত আকারে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X