কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলন (৪৪) নামে এক ফরাসি নাগরিকের কাছ থেকে ঘোষণাবিহীন বিপুল বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় করা মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোস্তাফিজুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৪ জুন সকালে ফ্রান্সের নাগরিক ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলন (৪৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় সন্দেহজনক আচরণ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন। পরে তাকে আটক করে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, তল্লাশির সময় তার কাছে থাকা ব্যাগ ও লাগেজ থেকে বিভিন্ন দেশের বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে দুই লাখ ৯৮ হাজার ৫২০ ইউএই দিরহাম, উজবেকিস্তানের মুদ্রা সোম ১০ হাজার ৬৬০, দুই হাজার ৮০০ ইউরো, এক হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭০ সৌদি রিয়াল এবং ২০০ মরক্কান দিরহাম।

পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বহনসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ঘোষণা ও অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে অভিযুক্ত ব্যক্তি সেই বিধান অনুসরণ করেননি।

রিমান্ড আবেদনে বলা হয়, উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস, দেশে আনা বা বিদেশে পাচারের উদ্দেশ্য, এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্তকরণ এবং মুদ্রাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচারের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটিও অনুসন্ধান করা প্রয়োজন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭–এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১১

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১২

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৩

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৪

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৫

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৬

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৭

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৮

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১৯

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X