চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। ছবি : কালবেলা
মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাফিজুর রহমানসহ চারজন শ্রমিক নেতার হয়রানিমূলক বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল।

রোববার (১৪ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাতেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক এ. এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির, বিভাগীয় শ্রমিক দলের ইব্রাহিম ফরাজী, মো. আবু বক্কর, মোহাম্মদ রফিক, মো. সেলিম, হাসিবুর রহমান বিপ্লব, হাসান মাহমুদসহ বিদ্যুৎ শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) এর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ শ্রমিক নেতাদের বিরুদ্ধে গৃহীত বদলির আদেশ হয়রানিমূলক। একই সঙ্গে থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা। এ ধরনের কর্মকাণ্ডের কারণে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়-দায়িত্ব বিদ্যুৎ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

তারা অবিলম্বে শ্রমিক নেতাদের বদলির আদেশ প্রত্যাহার এবং দায়ের করা জিডি বাতিলের দাবি জানান। অন্যথায় আগামী ২১ জুন চট্টগ্রাম বিভাগীয় বিদ্যুৎ ভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X