নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রে ধানের শীষের প্রতীকসহ দেওয়াল লিখন, ক্ষুব্ধ এলাকাবাসী

ভোটের আগের রাতে কেন্দ্রে ‘ধানের শীষ’ দেওয়াল লিখন, সেনবাগে ক্ষোভ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ছবি : কালবেলা
ভোটের আগের রাতে কেন্দ্রে ‘ধানের শীষ’ দেওয়াল লিখন, সেনবাগে ক্ষোভ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ছবি : কালবেলা

নোয়াখালী-২ (সেনবাগ) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের দেওয়াল লিখন ঘিরে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, বিদ্যালয় ভবনের তিন পাশজুড়ে ধানের শীষ প্রতীক আঁকা ও লেখা রয়েছে। বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা থাকলেও এর আগেই কেন্দ্র এলাকায় এমন প্রচারণামূলক দেওয়াল লিখন নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন এলাকাবাসী।

আবুল বাশার নামে এক বাসিন্দা বলেন, ভোটের আগের দিন কেন্দ্রে কোনো ধরনের প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্যে দেওয়াল লিখন করা হলো কীভাবে- এ প্রশ্নের জবাব চাই।

এ বিষয়ে স্থানীয় বিএনপি বা ধানের শীষের কোনো কর্মী-সমর্থক কথা বলতে রাজি হননি। আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে, একই আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা কাজী মোহাম্মদ মফিজুর রহমান অভিযোগ করেন, ধানের শীষের কর্মীরা ধারাবাহিকভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। একাধিকবার অভিযোগ দিয়েও কার্যকর কোনো ব্যবস্থা পাচ্ছি না।

নোয়াখালী-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ এস এম শামীম রেজা বলেন, বিষয়টি আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X