রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের ডাক দিয়েছে ১১ দল

রাজশাহীতে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়  ১১ দলীয় ঐক্য জোট। ছবি : সংগৃহীত
রাজশাহীতে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় ১১ দলীয় ঐক্য জোট। ছবি : সংগৃহীত

রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (১৪ মে) নগরের আমানা ফুড ভিল রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল প্রধান মাওলানা রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ডা. মাওলানা কেরামত আলী এবং মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডলসহ জোটের নেতারা।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষি সংকট ও পানি সংকটে দেশের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।

তাদের মতে, গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে জাতীয় সংকট আরও গভীর হবে। তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ফারাক্কা বাঁধর প্রভাবে রাজশাহীসহ উত্তরাঞ্চলের নদ-নদী শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।

জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বক্তারা বলেন, এই সমাবেশ শুধু পানির ন্যায্য হিস্যার দাবির কর্মসূচি নয়; এটি জনগণের অধিকার, ন্যায্যতা ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১০

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১২

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৩

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৪

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৬

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৭

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৮

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৯

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

২০
X