কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ‘ককটেল’ তৈরির সরঞ্জাম উদ্ধার

ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার। ছবি : কালবেলা
ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার। ছবি : কালবেলা

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে বিপুল ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম, ফুয়েল পেপার, সিলেকশন পাথরসহ ২ শতাধিক খালি জর্দার কৌটা ও শতাধিক জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে আল বাশারাত মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

মৎস্য প্রজেক্টের মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়। পরে স্থানীয়রা জড় হয়ে থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, যুব বিভাগের নেতা মামুনের সম্পদ দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এসব সরঞ্জাম ককটেল তৈরির কি না তা বিশেষজ্ঞ পরীক্ষা করালে বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X