রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-১ : বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের দিপু

ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ছবি : কালবেলা
ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৫ হাজার ১৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

এদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ২০৮ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। অন্যান্য প্রার্থীরাও স্বতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন।

ভোট গণনা শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৮২৯, মোট কেন্দ্র- ১২৯, মোট ভোট সংগ্রহ-২৫৩৯৭১, ধানের শীষের প্রাপ্ত ভোট ১৫৫৪২১, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৯০২৮৯ ভোট।

এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X