লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির জয় 

লক্ষ্মীপুরের ৪টি আসনের বিএনপির বিজয়ী প্রার্থীরা। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের ৪টি আসনের বিএনপির বিজয়ী প্রার্থীরা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার সব কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মাহবুব আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮১ হাজার ৩০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬৪৩ জন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির আবুল খায়ের ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এসইউএম রুহুল আমিন ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৫৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ জন এবং হিজড়া ভোটার ছিলেন ৫ জন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ১৮ হাজার।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X