বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ এএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে বিজয়ী

ড. শফিকুল ইসলাম মাসুদ। পুরোনো ছবি
ড. শফিকুল ইসলাম মাসুদ। পুরোনো ছবি

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার আবু সালেহ বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহের পর উপজেলা নতুন অডিটরিয়ামের ভোট কেন্দ্র পর্যবেক্ষণ মনিটরিং সেল থেকে তাকে বিজয়ী ঘোষণা করেন।

পোস্টাল ভোট ছাড়া তিনি ৯৯ হাজার ৪৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের মালেক হোসেন ১৪ হাজার ১৫৯, ঈগল প্রতীকের মো. রুহুল আমিন ৪০৫ এবং ট্রাক প্রতীকে মো. হাবিবুর রহমান পেয়েছেন ৩৪৮ ভোট।

সর্বমোট ১ লাখ ৮৫ হাজার ১৯৩ ভোট গৃহীত হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০০ জন। দুইজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। এ আসনের নির্বাচনে ছোটখাট ঘটনা ছাড়া বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফলাফল ঘোষণার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন ড. মাসুদ। প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি নয়, প্রকৃতপক্ষে কেউ অন্যায় অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে জানান তিনি। ৬০ দিনে মাদকমুক্ত ও ৯০ দিনে নিজ এলাকা বাউফলকে দুর্নীতিমুক্ত করাসহ প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকাবাসীর সহোযোগিতা চাইলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X