বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে বিরামপুর টিএন্ডটি অফিস-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- মো. মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫) ও মো. তৌহিদুল ইসলাম বাবলু সরকারের ছেলে মো. ইজারুল ইসলাম রাব্বি (২৬)। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে।

‎নিহত রাব্বি শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তার শ্বশুর ফয়সাল আবেদীন।

‎প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

‎পুলিশ জানায়, খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতদের পরিবারকে খবর দেওয়ার পর তারা থানায় উপস্থিত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট (চিন্তামন) এলাকায় নিহত রাব্বির শ্বশুর বাড়ি। ইসরাত জাহান আলেয়া নামে তার সাত মাস বয়সি এক মেয়ে সন্তান রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X