কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন

৭ পদে আওয়ামী লীগ জয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। ছবি : সংগৃহীত
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। ছবি : সংগৃহীত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফলাফলে সভাপতিসহ ৪ পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এ প্যানেল থেকে সভাপতি হয়েছেন আব্দুল মন্নান, সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং সদস্য পদে আজিজুল করিমসহ মোট ৪ জন জয়লাভ করেছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ নির্বাচিত হয়েছেন ৬ জন। এ প্যানেল থেকে সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র সহসভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতার আহমদ হেলালী, সহসাধারণ সম্পদাক (সার্বিক) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য শাহজালাল চৌধুরী, নেজামুল হক, সদস্য এস এসম জসিমসহ মোট ৬ জন।

সবচেয়ে বেশী নির্বাচিত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল থেকে। এ প্যানেল থেকে সহসাধারণ সম্পাদকসহ জয়ী হয়েছে ৭ জন। এ প্যানেলের সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য জিয়াউদ্দিন আহমেদ ও ইকবালুর রশিদ আমিন, সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিনসহ মোট ৭ জন জয়লাভ করেছেন।

সমিতির মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রের ভোটার ৮৬১ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৭ জন। মোট ৮৯২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন আইনজীবী ভোটার ভোট দেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আহমদ কবির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম রেজাউল করিম, সৈয়দ রাশেদ উদ্দিন ও মোস্তাক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমদ, নূর আহমদ, আবু ছিদ্দিক ওসমানী, তাপস রক্ষিত, মোহাম্মদ সিরাজউল্লাহ, এ কে ফিরোজ আহমদ ও মোহাম্মদ আরিফ উল্লাহ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়া এ দুটি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। আর ভোট গণনা শুরু হয় এদিন রাত সোয়া ৯ টায়। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় রাত আড়াইটায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X