পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‎বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে না, তখনো দেশ ও জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক কিংবা বিরোধী অবস্থানে থাকুক, সবসময় দলের প্রধান অঙ্গীকার থাকে দেশ ও দেশের মানুষের কল্যাণ।

তিনি বলেন, ভবিষ্যতেও আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাব। এটাই বিএনপির মূল লক্ষ্য, এটাই আমাদের প্রতিজ্ঞা এবং এটাই একমাত্র উদ্দেশ্য।

‎শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী।

‎তারেক রহমান বলেন, আজকে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এখানে আরেকটি ভিত্তিপ্রস্তরের ইতিহাস রয়েছে। যাদের বয়স ২৫ বছরের কম, তারা হয়তো জানেন না— আজ থেকে ২৫ বছর আগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। ২৫ বছর পর আবারও দেশনেত্রী খালেদা জিয়ারই দল বিএনপি সরকারের মাধ্যমে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ‎এর মাধ্যমে বারবার একটি বিষয় প্রমাণিত হয়েছে— বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কাজ করে। এখানে যে দুটি কলেজ রয়েছে সেই কলেজ দুটি দেশনেত্রী দিয়ে গিয়েছিলেন, তার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।

পেকুয়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ মাঠে আমি বহু বছর আগে একবার জনসভা করেছিলাম। তখন গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ করেছিলাম। ভবিষ্যতেও আমি এ মাঠে আবার আসব, আপনাদের সঙ্গে কথা বলব এবং একটি বিশাল জনসভা করব, ইনশাআল্লাহ।

‎এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X