কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ছাগল ধরে পুলিশে দিলেন কৃষক

ক্ষেত নষ্ট করার কারণে থানায় ছাগল নিয়ে গেলেন কৃষক। ছবি : কালবেলা
ক্ষেত নষ্ট করার কারণে থানায় ছাগল নিয়ে গেলেন কৃষক। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রতিবেশীর পালিত গবাদি পশুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছাগল ধরে পুলিশ দিয়েছেন এক কৃষক। রোববার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে একটি ছাগল কোলে বসিয়ে নিয়ে থানায় আসেন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন।

পরে প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি ছাগলটি পুলিশের সোপর্দ করেন।

উপজেলার টিয়াখালী ইউপির টিয়াখালী গ্রামের কৃষক সৃজনশীল খামারি আলাউদ্দিন হাওলাদার। চলতি মৌসুমে বেশ কিছু জমিতে রবিশস্যের আবাদ করেছেন তিনি।

প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গরু, ভেড়া এবং ছাগল প্রতিদিন তার ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। শনিবার দুপুরেও এক পাল ভেড়া ও ছাগল তার তরমুজ খেতে প্রবেশ করে ৩০ শতক জমির ফসল নষ্ট করে। এছাড়া গত এক মাস ধরে এসব ভেড়া, ছাগল ও গরু তার প্রতিনিয়ত ক্ষতি সাধন করে আসছিল।

এ নিয়ে ভুক্তভোগী আলাউদ্দিন তার প্রতিবেশী রফিক হাওলাদারকে বেশ কয়েকবার অবহিত করলেও তিনি কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে গতকাল একটি ছাগল তিনি আটক করেন। পরে একাধিকবার জানানো হলেও রফিক হাওলাদার খোঁজ নিতে আসেননি। তাই এর ফয়সালা পেতে ছাগল নিয়ে থানায় হাজির হন তিনি।

আলাউদ্দিন হাওলাদার বলেন, প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গবাদি পশু তার অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। তাই অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে ছাগল নিয়ে থানায় এসেছেন তিনি।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) রাসেল বলেন, অভিযোগ পেয়ে রফিক হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। আর থানায় তো পশু রাখার কোনো জায়গা নেই। তাই স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X