ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ

টগরবন্দ ইউনিয়ন ভূমি অফিস। ছবি : কালবেলা
টগরবন্দ ইউনিয়ন ভূমি অফিস। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে। সরকারি নিয়মের তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমতো অফিসে আসা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে টগরবন্দ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও কর্মকর্তা মো. মনোয়ার হোসেন উপস্থিত নেই। অফিসের কয়েকটি কক্ষ খোলা থাকলেও কর্মকর্তার চেয়ার টেবিল ফাঁকা পড়ে রয়েছে। ওই সময় অফিস সহায়ক বকতিয়ার শেখ ছাড়া অন্যকোনো কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি। ১১টা ১৫ মিনিটের সময় তাকে অফিসে আসতে দেখা যায়।

সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাসে সরকারি দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস করার কথা। তবে বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, ‘২৫ সালের ২৪ ডিসেম্বর যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিন সকাল ১১টার পর অফিসে আসেন তিনি। অনেক সময় উপজেলা বা জেলা অফিসে যাওয়ার অজুহাতে দিনের বেশিরভাগ সময়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে জমিসংক্রান্ত সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাকে এখান থেকে বদলি করার ব্যবস্থা করেন।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, সব কর্মকর্তা, কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X