​রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন করা হবে : হুমাম কাদের 

বক্তব্য রাখছেন হুম্মাম কাদের চৌধুরী । ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন হুম্মাম কাদের চৌধুরী । ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। আমাদের নীতি হবে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড় । দীর্ঘ ১৭-১৮ বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না, অনেকের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এই কষ্টের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কমিটিতে কোনো ‘তদবির বাণিজ্য’ চলবে না। যারা ১৭ বছর জান-প্রাণ দিয়ে দলের জন্য খেটেছেন, তারাই প্রাধান্য পাবেন।

​শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে সংসদের যাত্রা শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সংসদে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেছেন। ৫ বছর নয়, আজীবন রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের পাশে থাকব।

ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের ত্যাগ ও ব্যবহার বিবেচনা করা হবে। আমার কোনো আলাদা গ্রুপ নেই, আমার গ্রুপ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা একজন তারেক রহমান।

​​নির্বাচনী ফলাফলের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমার কাছে প্রতিটি সেন্টারের হিসাব আছে। এই নম্বর বলে দেয় কে ঘুমিয়েছিল আর কে মাঠে খেটেছিল। বিশেষ করে মা-বোনেরা যেভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তা প্রমাণ করে রাঙ্গুনিয়ায় একটাই দল, তা হলো খালেদা জিয়া ও তারেক রহমানের দল।

এ সময় তিনি ​দলকে আরও শক্তিশালী করতে নতুন সাংগঠনিক প্রস্তাব পেশ করে তিনি আরও বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্মিলিত বৈঠকের আয়োজন করা হবে। যেখানে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X