খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ইউপিডিএফ নেতা নীতিদত্ত চাকমা। ছবি : সংগৃহীত
ইউপিডিএফ নেতা নীতিদত্ত চাকমা। ছবি : সংগৃহীত

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পানছড়ির সূতকর্মা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সূতকর্মা পাড়ায় দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত)–কে দায়ী করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।

পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে স্থানীয় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X