রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই চীনা নাগরিক পুলিশ হেফাজতে

চীনা নাগরিক জিয়াং ছেংথং ও টেং তংগু। ছবি : কালবেলা
চীনা নাগরিক জিয়াং ছেংথং ও টেং তংগু। ছবি : কালবেলা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবাসিক ভবনে অনুমতিহীনভাবে বসবাসকারী দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকাধীন আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।

চীনা পাসপোর্টধারী ওই দুজন হলেন—জিয়াং ছেংথং ও টেং তংগু। এ সময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজনই গত বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে বাসা ভাড়া নেন। ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি-রপ্তানি করা হবে বলে জানানো হয় ভবন মালিককে।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তাদের তা নেই। তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস সম্পর্কে যাচাই-বাছাইয়ে বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X