সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

সাতক্ষীরায় সম্মিলিত জন্মদিন উদযাপন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় সম্মিলিত জন্মদিন উদযাপন। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। যেসব শিশুদের পরিবারের পক্ষে জন্মদিন পালন করা সম্ভব হয় না কিংবা কখনো জন্মদিন পালন করা হয়নি, তাদের জন্য এই আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এ সময় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম, মাটির ব্যাংক, ছাতা প্রভৃতি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের মধ্যে আনন্দ ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X