বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চরমোনাইয়ের মাহফিলে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিলেন হুইপ অপু

বরিশালের চরমোনাইয়ের মাহফিলে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।  ছবি : কালবেলা
বরিশালের চরমোনাইয়ের মাহফিলে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশবাসীর শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবার কাছে দোয়া চেয়েছেন।

চরমোনাই পীরের আমন্ত্রণে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বরিশালের চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরমোনাইয়ের মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সালাম জানান তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, সম্প্রতি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় ব্যক্তিদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন।

মাহফিলে উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে ফয়জুল করীম ও রেজাউল করীমের পরামর্শে ভবিষ্যতে একটি শান্তিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হুইপ অপু বলেন, প্রধানমন্ত্রীর মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এ মাহফিলে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিতে পারেন।

এ সময় তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের পক্ষ থেকেও দোয়া কামনা করেন এবং তার সদ্য প্রয়াত স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

এছাড়া চিফ হুইপ নুর ইসলাম মনি এবং বরিশাল সদরের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের পক্ষ থেকেও দোয়া প্রার্থনা করা হয়।

মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে হুইপ অপু বলেন, আজকের এই মাহফিল থেকে যে ইমানি শক্তি অর্জন করেছেন, তা জীবনে চর্চা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।

এর আগে বিকেলে বিমানযোগে বরিশালে পৌঁছে মাগরিবের নামাজ আদায় করে মাহফিলে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন ও বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। সফর শেষে রাতেই তিনি ঢাকা ফিরে যান।

কালবেলা/এসওআর/এমএসকেএম/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X