চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ড্রামে ভরে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

চন্দনাইশে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
চন্দনাইশে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকায় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ না করে রাতের আঁধারে অধিক মুনাফার আশায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। বৃহস্পতিবার রাতে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল ড্রামে ভরে পাচারের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা দ্রুত অভিযান পরিচালনা করেন। এ সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই ৮০০ লিটার তেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, অভিযান পরিচালনাকালে জব্দ জ্বালানি তেলের বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তেলগুলো জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই তেল পরবর্তীতে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।

জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X