ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

৬৪ জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অতিথিরা। ছবি : কালবেলা
ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অতিথিরা। ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনসাধারণের মাঝে গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করব। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে। তবে আমি সকলের কাছে অনুরোধ করব, কোনোরকম বানোয়াট তথ্য যেন প্রচার না হয়, সেই দিকে নজর দেবেন।

তিনি বলেন, দেশের ৬৪ জেলাতেই আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের দীঘারকান্দা এলাকায় সাত তলা বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, অনেক সময় বানোয়াট তথ্য প্রচার করার জন্য একটি মহল কোনো খবর সামান্য একটি শব্দ পাল্টে অনেক রকম মিস ইনফরমেশন প্রচার করে। তবে এখনো প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এমন আচার-আচরণ আমার চোখে পড়েনি। তবে সোশ্যাল মিডিয়াতে যারা লেখেন, তারা এমনটা চেষ্টা করেন। আমরা তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয়, সেইদিকে আমার মনে হয় আমাদের চিন্তা করে দেখার প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে কোনো সিদ্ধান্তে নিলে সেটা সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে নেব।

তিনি আরও বলেন, সর্বপ্রথম আজকে ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। কয়েকদিনে মধ্যে আরো চারটি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের কথায় জনগণ আস্থা রেখেছে আমাদের নির্বাচিত করেছে এবং আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে পেরেছি। আমরা সরকার গঠনের পর দেখা গেছে, তথ্য মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে কিন্তু কাজের কাজ হয়নি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন কোনো দুর্নীতি হবে না। তথ্য কমপ্লেক্স নির্মাণেও কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। মূল্য বৃদ্ধির অজুহাতে কোনো বিলম্বিত করা সহ্য করা হবে না। বিগত সময়ে অনেক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়নি। অনেক কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এসব প্রকল্পে দুর্নীতি ছড়িয়েছে। তথ্য কমপ্লেক্স নির্মাণে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কাজ সঠিক সময়ে মান সম্মতভাবে শেষ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। উল্লেখ্য প্রকল্পটি ১৮ মাসে সমাপ্ত হওয়ার কথা। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এতে সিনে কমপ্লেক্সসহ তথ্য প্রযুক্তির আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X